আমি ঈশ্বরের করুণার দোহাই দিয়ে বিনীতভাবে অনুরোধ করি, তোমরা তোমাদের দেহকে জীবন্ত বলিদানরূপে উৎসর্গ করো, যা ঈশ্বরের জন্য পৃথকীকৃত এবং তাঁর কাছে প্রীতিকর; এটাই হলো যুক্তিসঙ্গতভাবে তাঁর উপাসনা করা।
আর এই জগতের রীতির অনুসারী হয়ো না, বরং তোমাদের মনের নবায়নের দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা জানতে পারো ঈশ্বরের উত্তম, প্রীতিকর ও নিখুঁত ইচ্ছা কী।

Nenhum comentário:
Postar um comentário